২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক এবং দলের দপ্তর উপ কমিটির সাবেক সদস্য মো. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারপ্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2021, 12:54 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টায় মারা যান মো. শাহজাহান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শাহজাহানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।