২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি: ওবায়দুল কাদের

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোবে বলে আশাপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2021, 04:05 PM

Updated : 07 Apr 2022, 10:34 PM

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত‌্যাশা ব‌্যক্ত করেন তিনি। 

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, “নব বারতার সম্ভবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি।

“দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়- এটাই হোক আজকের প্রত‌্যাশা।”

তিনি বলেন, “বাংলাদেশ নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।”