তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
মেয়াদোত্তীর্ণ তিন জেলার কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে যে, এসব কমিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন।
এই কমিটি বিলুপ্ত করে আবদুল রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক ও স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।
জয়পুরহাটের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে শামছুল হককে আহ্বায়ক ও মো. গোলজার হোসেন, মো, মাসুদ রানা প্রধান ও মো. আব্দুল ওয়াহাবকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে।
আর ঝালকাঠি জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সৈয়দ হোসনকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। তাদেরকে ৩১ জনের তালিকা আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
