২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ -১ আসনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 06:43 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল তা থেকে এই নির্বাচনের কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিলো ভোটের আগের রাত্রে, এখন এসব নির্বাচনে ভোটও হয়, ভোটারও যায় না, ঘোষণা হয় মাত্র।

“আপনারা অনেকে প্রশ্ন করবেন যে, তাহলে আপনারা কেন যাচ্ছেন নির্বাচনে? আসলে আমরা আগেও বলেছি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা বিশ্বাস করি যে, সরকার পরিবর্তনের একমাত্র পথ-নির্বাচনের মধ্য দিয়ে হবে।”

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী  ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোট গ্রহন আগামী ১২ নভেম্বর।

Image
এসএম জাহাঙ্গীর

এসএম জাহাঙ্গীর

Image
সেলিম রেজা

সেলিম রেজা

দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর, বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর।

এসএম জাহাঙ্গীর জাতীয়তাবাদী যুব দলের উত্তরের সভাপতি এবং সেলিম রেজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সদস্য।

গত একাদশ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর মনোনয়ন চাইলে ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জেএসডি শহিদউদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন পান।

সিরাজগণজ-১ আসনে একাদশ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কন্ঠ শিল্পী কনকচাঁপা।

ওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগনজ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূণ্য হয়।

ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএ্ম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাতকার নেন দলের পার্লামেন্টারি বোর্ড।