২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ কোভিড-১৯ আক্রান্ত

ফরিদপুরের সংসদ সদস্য সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 04:42 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

তার মেয়ের জামাই সংসদ সদস্য হাবিবে মিল্লাত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার তারা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন।

তিনি বলেন, “আমাদের পরিবারের সবারই নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। শুধু আব্বার (মোশাররফ) পজিটিভ এসেছেন।”

এমনিতে তার তেমন কোনো ‘উপসর্গ নেই’ জানিয়ে মিল্লাত বলেন, “আব্বা বাসায় আইসোলেশনে আছেন।”

খন্দকার মোশাররফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সবার কাছে দোয়া চান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভায় ছিলেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।