২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মৃত্যুতে বিএনপির শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 01:10 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শনিবার সকালে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এই মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, “মোহাম্মদ নাসিমের এই মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি একজন প্রবীণ জননেতা, ১৪ দলের সমন্বয়ক।”

বিএনপি মহাসচিব প্রয়াত নাসিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। তার পর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে মারা যান।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

পুরনো খবর:

মোহাম্মদ নাসিম আর নেই