২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের সবজি বিতরণ

করোনাভাইরাসের মহামারীর এই সময়ে ‘দরিদ্র ও কর্মহীন’ মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 07:43 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বুধবার রাজধানীর শান্তিনগর এলাকায় সংগঠনটির নেতারা এই সবজি বিতরণে অংশ নেন।

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, “করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে আছি, আমরা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

“আজকে অসহায়, কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি। আমাদের মানবসেবামূলক কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।”

তিনি জানান, তারা রাস্তার পাশে টেবিলের ওপর মরিচ, আলু, ঢেঁড়স, পুঁইশাক, শসা, লাউ, কুমড়া, লেবুসহ বিভিন্ন প্রকার শাক সবজি সাজিয়ে রেখেছিলেন, যাতে কর্মহীন মানুষ প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।

তারিক সাঈদ বলেন, “দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি খবর পেলে মধ্যবিত্তের ঘরেও খাদ্য-সামগ্রী ও ইফতার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা।”