২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদকদের বিরুদ্ধে মামলা অশনি সঙ্কেত: বাসদ

ত্রাণের চাল চুরির ঘটনার জের ধরে দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা দেশের গণতন্ত্রের জন্য ‘অশনি সঙ্কেত’ মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাসদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 07:57 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

দলটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বুধবার এক বিবৃতিতে ওই মামলার নিন্দা জানিয়ে এই দাবি করেছেন।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে ত্রাণের চাল চুরি নিয়ে সংবাদ প্রকাশের জেরে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে।

মামলাটি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির নেতা মোমিনুল ইসলাম ভাসানী।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

“সারাদেশে ত্রাণ, ওএমএসের চাল ও টিসিবির পণ্য চুরির ঘটনা প্রতিদিনই সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। কিছু কিছু জনপ্রতিনিধিকে গ্রেপ্তার ও বরখাস্তও করা হয়েছে।”

তিনি বলেন, “তদন্ত না করে কিংবা প্রতিবাদলিপি পাঠিয়ে শোধরানোর সুযোগ না দিয়ে মামলা দিয়ে হয়রানির মাধ্যমে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত।”

বিতর্কিত ও নিবর্তনমূলক ওই আইনে সম্পাদকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বাসদ সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সম্পাদকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতায় কুঠারাঘাত: সুপ্রিম কোর্ট বার সভাপতি

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ  

মহামারীর দিনে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ না করার আহ্বান সিজেএ’র