২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের খরচ বাড়লো

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরমের সঙ্গে জামানতের পরিমাণ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 02:39 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, মেয়র পদে দলের মনোনয়ন ফরম বিক্রি হবে ২৬ ডিসেম্বর। আগ্রহীরা ১০ হাজার টাকা দিয়ে সেই ফরম কিনতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় জামানতের এক লাখ টাকা জমা দিতে হবে।

Image
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। পরদিন বিকাল ৪টা পর্যন্ত ফরম কেনা এবং জামানতের অর্থসহ জমা দেওয়া যাবে।

আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে বলে জানান রিজভী।

নির্বাচন কমিশন আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২ জানুয়ারি বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি।

অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ ও আবদুল খালেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।