২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ধরে কেন্দ্র কমিটি গঠন ঢাকা উত্তর ছাত্রলীগের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন করছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 11:17 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

প্রত্যেকটি থানা-ওয়ার্ডের ভোট কেন্দ্রে আলাদাভাবে নৌকার প্রচারে এই কমিটিগুলো কাজ করবে বলে জানিয়েছেন উত্তর ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর উত্তর ছাত্রলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে কাজ করে যাচ্ছে।”

কেন্দ্র কমিটিগুলোর সদস্যরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কাজ করবে বলে জানান ইব্রাহিম।

চলতি বছরের মে মাসেই সারা দেশে কেন্দ্র কমিটি করার ঘোষণা দেয় আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের পূর্ণাঙ্গ কেন্দ্র কমিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী।

নির্বাচনের আগেই সারা দেশে কেন্দ্র কমিটি করার সিদ্ধান্ত আছে বলে জানিয়েছেন ওমর ফারুক।

তবে এবারই প্রথম ঢাকায় কেন্দ্র কমিটি করছে ছাত্রলীগ।