২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর মন্তব্য শোভন হয়নি: যুক্তফ্রন্ট

জোটের নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য শোভন হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 01:25 AM

Updated : 19 Aug 2022, 02:33 PM

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দুদিন পর ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে তার বক্তব্যের যে অংশে ইতিবাচক মন্তব্য করেছেন এর জন্য অভিনন্দন জানাই। তবে আমাদের নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর অন্যান্য ব্যক্তিগত মন্তব্য শোভন হয় নাই।”

তবে এই মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করছেন না বলে জানান বি চৌধুরী।

তিনি বলেন, “আমরা আশা করি, সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর একতা সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করা হবে না।”

বিবৃতিতে বি চৌধুরী জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সংসদ  ভেঙে দেওয়ার দাবি জানান।

পুরনো খবর:

‘কিছু হলে উত্তর পাড়ার দিকে তাকিয়ে বসে থাকে’