২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যুব ইউনিয়নের নতুন কমিটি

সিপিবি সমর্থিত যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকা মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

হাবীব ইমনকে সভাপতি ও রাসেল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি শুক্রবার ত্রয়োদশ সম্মেলনে ঘোষণা করা হয়।

রাজধানীর পল্টনের মৈত্রী মিলনায়তনে ওই সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহীন ভূঁইয়াকে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মনিরুল আহসান জুয়েল, চৌধুরী জোসেন, আনোয়ার হোসেন, শিমুল খান, সুজিত মিত্র।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মতিউর রহমান, শাখারভ হোসেন সেবক, আসাদুজ্জামান আজিম। কোষাধ্যক্ষ পদে এসএম তৌহিদ, দপ্তর সম্পাদক পদে জ্যোতিময় চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ নগর, তথ্য-গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে এম মামুন কবীর, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে হেলাল উদ্দিন।

আইন বিষয়ক সম্পাদক পদে লিজা আক্তার, স্বাস্থ্য-চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে সাবিনা শাহানাজ হ্যাপি, সমাজ কল্যাণ সম্পাদক পদে আলী আকবর, সাংস্কৃতিক সম্পাদক পদে মৃদুলা মেঘ, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম পদে নির্বাচিত হয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ উদ্দিন, আশিকুল ইসলাম জুয়েল, গোলাম রাব্বী খান, আলী কায়সার মামুন, ডেনিম চাকমা, জীবন কুমার সাহা, আবু খায়ের, কামরুল হাসান, দীপায়ন হোসেন, অনিমেষ বিশ্বাস অটল, আজমীর তারেক, শেখ রফিক, হিরন মোল্লা, সাইফুল ইসলাম পাভেল, এম আর খান জিতু।