২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক সমিতির সম্মেলন এবার খুলনায়

আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ কৃষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

শনিবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন কৃষক সংগঠনটির সভাপতি মোর্শেদ আলীসহ কেন্দ্রীয় নেতারা।

১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় খুলনার শহীদ পার্কে সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ কৃষক নেতা আব্দুল আজিজ তালুকদার।

জার্মানি, নেপাল ও ভারতের সাতটি কৃষক সংগঠনের নেতা এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

যে কয়েকটি দাবিকে সামনে রেখে সম্মেলন করছে কৃষক সমিতি, সেগুলো হল- ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন ও ভূমি সংস্কার, বিএডিসিকে সচল এবং এর মাধ্যমে কমদামে কৃষি উপকরণ সরবরাহ, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি ফসলক্রয়, শস্যবীমা ও পল্লী রেশনিং চালু করা প্রভৃতি।

সংবাদ সম্মেলনে ছিলেন কৃষক সমিতির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর, লীনা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য নিমাই গাঙ্গুলী, আবিদ হোসেন, সুকান্ত শফী চৌধুরী ও রোমান হায়দার।