২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি ১৮ ডিসেম্বর

খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদেরকে ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি’ করা হচ্ছে অভিযোগ এনে প্রতিবাদে ১৮ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2017, 01:05 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

দলের ঘোষিত এ কর্মসূচি পালনে সবার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

এলিফ্যান্ট রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দানকালে দলের এই কর্মসূচি ঘোষণা করেন রিজভী।