২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত সাংবাদিক সঞ্জীব চৌধুরীর বাসায় ফখরুল

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাংবাদিক সঞ্জীব চৌধুরীর পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

সোমবার দুপুরে সঞ্জীব চৌধুরীর গোপীবাগের বাসায় যান বিএনপি মহাসচিব। তিনি প্রয়াত সঞ্জীব চৌধুরীর স্ত্রী শ্যামা চৌধুরী, ছেলে দেবাশীষ চৌধুরী ও মেয়ে দেবাঙ্গন চৌধুরীর সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময়ে ফখরুলের সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, পল্লীয় উন্ননয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত, সুশীল বড়ুয়া, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

গত বৃহস্পতিবার রাতে স্বামীবাগ আজগর হাসপাতালে মতিষ্কে রক্তক্ষরণে মারা যান সাংবাদিক সঞ্জীব চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সঞ্জীব চৌধুরী নিউ নেশনে সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন। তিনি দৈনিক আমার দেশ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি কলাম লেখক হিসেবে বিভিন্ন পত্র-পত্রিকায় রাজনৈতিক নিবন্ধ লিখতেন।

সঞ্জীব চৌধুরী বিএনপি সমর্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা ছিলেন।