২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে খালেদা-তারেক কী করছে, খোঁজ নিচ্ছি: ওবায়দুল কাদের

লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলের কর্মকাণ্ড নিয়ে সরকারি ও দলীয়ভাবে খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 06:06 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “তারা (বিএনপি) ষড়যন্ত্রের চোরাবালি খুঁজছে। লন্ডনে তারা (খালেদা জিয়া ও তারেক রহমান) কি করছে, তার খোঁজখবর আমরা নিচ্ছি। সরকারি ও দলীয়ভাবে আমরা খোঁজখবর নিচ্ছি।”

চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে তিনি উঠেছেন বড় ছেলে তারেক রহমানের বাসায়।

বিএনপি চেয়ারপারসনের লন্ডনে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে আসছেন আওয়ামী লীগ নেতারা। তবে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ফাঁদার চেষ্টায় রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

খালেদার লন্ডনবাসে শঙ্কায় আ. লীগ