২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ

একবছর আগে গুলশানে নজিরবিহীন জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 10:47 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার রাতে দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

তিনি বলেন, “গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। এই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।”

বিদেশিদের কাছে আকর্ষণীয় গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত বছর ১ জুলাই রাতে হামলা করে পাঁচ জঙ্গি। তাদের রুখতে গিয়ে বোমা হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

উৎকণ্ঠার রাত পেরিয়ে সকালে সেখানে কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ তরুণ ও ক্যাফের এক পাচক নিহত হন। ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭ বিদেশিসহ ২০ জনের লাশ।