কারাগারে খায়রুল কবির খোকন
নাশকতার সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত।
রাজধানীর বিভিন্ন থানার একডজনের বেশি মামলায় বৃহস্পতিবার খোকন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
ঢাকার পৃথক তিন মহানগর হাকিমের আদালতে আবেদনগুলো শুনানির পর সাত মামলায় তাকে কারাগারে পাঠানো হয় বলে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে হরতাল-অবরোধ চলাকালে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৪টি মামলা দায়ের হয়।
“এর মধ্যে পল্টন থানার ১০টি এবং কাফরুল ও মতিঝিলের ৪টি মামলা রয়েছে। শুনানি শেষে ৭ মামলায় তাকে জামিন দেওয়া হয়।”
