২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কবর জিয়ারতে খালেদা

মৃত‌্যুবার্ষিকীতে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 07:56 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

মঙ্গলবার বিকালে বনানী কবরস্থানে যান খালেদা। ছেলের কবরের পাশে বসে কোরআন তিলওয়াত ও দোয়া-মোনাজাত করেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে কোকোর ছোট মেয়ে জাহিয়া, দুই ভাইয়ের স্ত্রী এবং বোন সেলিনা ইসলাম ছিলেন।

বিএনপির নেতাদের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, মীর মো. নাছিরউদ্দিন, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, বিলকিস শিরিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কায়সার কামাল, নাজিমউদ্দিন আলম, তাবিথ আউয়াল, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, শায়রুল কবির খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ।

সকাল থেকে কবর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা কোরআন তিলওয়াত করেন। দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

তখন দলীয় নেতাদের মধ‌্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আতাউর রহমান ঢালী, আমিনুল হক, এবিএম আশরাফউদ্দিন নিজান, শাহ নুরুল কবির শাহিন, আশরাফউদ্দিন উজ্জ্বল, হেলাল খান, বাবুল আহমেদ, মনিরুজ্জামান মুনির, আসাদুল করীম শাহিন, সেলিমুজ্জামান সেলিম প্রমূখ।

সন্ধ‌্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতেপ্ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আবদুল মইন খান, আবদুল্লাহ আল নোমান, আবদুল কাইয়ুম, সঞ্জীব চৌধুরী, মারুফ কামাল খান, আবদুস সাত্তার অংশ নেন।

মুদ্রা পাচারের দণ্ড মাথায় নিয়ে মালয়েশিয়ায় থাকার সময় ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদার ছোট ছেলে কোকো। ২৮ জানুয়ারি তার মরদেহ ঢাকায় এনে দাফন করা হয়।