২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে নাশকতার মামলায় বুলুসহ ২০ জনের বিরুদ্ধে পরোয়ানা

রাজধানীর মিরপুর থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 10:46 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান।

তিনি জানান, মামলায় ৩৬ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমানসহ ১৬ জন জামিনে রয়েছেন।

বরকতউল্লা বুলু ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসহ ২০ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর থানা এলাকায় নাশতার অভিযোগে ওই থানার উপ-পরিদর্শক রাজিব আহমেদ বাদী হয়ে এই মামলা করেন।

২০১৬ সালের ৭ অগাস্ট মিরপুর থানার এসআই আরিফুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন