ঢাবির ১৮ হলে ছাত্রলীগ নেতৃত্বের নাম ঘোষণা
সম্মেলনের দুই সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের স্বাক্ষর রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রিন্স জানিয়েছেন, হলগুলোর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকরা পরে নিজেদের পূর্ণাঙ্গ কমিটি দেবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: সভাপতি বরিকুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক আল আমিন রহমান
জিয়াউর রহমান হল: সভাপতি ইউসুফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম লিমন।
মাস্টারদা সূর্যসেন হল: সভাপতি মো. গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন
হাজী মুহম্মদ মুহসীন হল: সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী।
স্যার এ এফ রহমান হল: সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদল হাসান তুষার।
সার্জেন্ট জহুরুল হক হল: সভাপতি মো. সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ তালুকদার
স্যার সলিমুল্লাহ মুসলিম হল: সভাপতি তাহসান আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান তাপস।
জগন্নাথ হল: সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস
কবি জসিম উদ্দিন হল: সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ খান।
বিজয় একাত্তর হল: সভাপতি ফকির রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নয়ন হাওলদার।
অমর একুশে হল: সভাপতি আব্দুর রাজ্জাক রাজ; সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।
ফললুল হক মুসলিম হল: সভাপতি শাহরিয়ার সিদ্দিকী শিশিম, সাধারণ সম্পাদক মো. মাফুজুর রহমান।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল: সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল: সভাপতি বেনজির হোসেন নিশি, সাধারণ সম্পাদক রনক জাহান রাইন।
রোকেয়া হল: সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম।
শামসুন নাহার হল: সভাপতি নিপু ইসলাম তন্বী, সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।
কবি সুফিয়া কামাল হল: সভাপতি ইফফাত জাহান এশা, সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন (শান্তা)।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা।
সম্মেলনের সময় পদপ্রত্যাশীদের নিয়ে নানা অভিযোগ উঠলেও বিশ্ববিদ্যাালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্সের দাবি, হলের নেতৃত্বে ‘যোগ্যাদেরই’ বেছে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরীক্ষিত, ত্যাগী ও পরিশ্রমীদের কমিটিতে রাখার চেষ্টা করেছি।”
