রাজশাহীতে জাসদ একাংশের নেতৃত্বে টিপু-বাদল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশের রাজশাহী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম আহমেদ টিপু, আর সাধারণ সম্পাদক হয়েছে আনোয়ারুল ইকবাল বাদল।
শনিবার রাজশাহীর মুনলাইট গার্ডেন কমিউনিটি সেন্টারে জেলা শাখার সম্মেলনে এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্মেলনে মহানগর শাখার সভাপতি নুরুল ইসলাম হিটলার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদের এই অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুশতাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নুরুল ইসলাম হিটলার ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
