শরীয়তপুর বিএনপির নেতৃত্বে কিরণ-কালু
সফিকুর রহমান কিরণকে সভাপতি ও সরদার একেএম নাসির উদ্দিন কালুকে সাধারণ সম্পাদককে করে ১৬ সদস্যের শরীয়তপুর জেলার আংশিক কমিটি অনুমোদন করেছে বিএনপি।
শনিবার দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।
যুগ্ম সাধারণ সম্পাদক – দুলাল খান, শাহ মো. আব্দুল সালাম, মহিউদ্দিন বাদল, মঞ্জুর মোর্শেদ টিপু ও খান আমিনুল ইসলাম।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাঈদ আহমেদ আসলাম, মাহবুব আলম তালুকদার ও এসএমএ হামিদ; প্রচার সম্পাদক মুন্সি রুহুল আমিন এবং দপ্তর সম্পাদক করা হয়েছে কামরুল ইসলামকে।
