২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাসলিমাকে আহ্বায়ক করে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি

তাসলিমা আক্তারকে আহ্বায়ক করে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখা  কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

মঙ্গলবার বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  তিন মাসের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

তাসলিমার সঙ্গে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৫ জনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে ৪৩ জনকে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৫ সালের ডিসেম্বরে এই কলেজ শাখা কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।