২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়-ব্যয়ের হিসাব দিতে ১০টি দলকে আরও সময়

আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ১০টি দলকে ৩১ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 12:42 AM

Updated : 20 Aug 2022, 01:24 PM

আওয়ামী লীগ, বিএনপিসহ এই দলগুলো এবার নির্ধারিত সময়ের মধ্যে ২০১৫ সালের ‘অডিট রিপোর্ট’ জমা দিতে পারেনি। এরপর তারা ইসির কাছে সময় চেয়ে আবেদন করে।

রোববার ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, আয়-ব‌্যয়ের প্রতিবেদন জমার সময় এক মাস  বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগ, বিএনপিসহ আবেদন করা ১০টি দলকেই এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪০টি।

২০১৫ পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। এরই মধ্যে আয়-ব্যয়ের তথ্য জমা দিয়েছে জাতীয় পার্টি, জাসদসহ ৩০টি দল।

রোমান জানান, ৩০টি দলের মধ্যে ছয়টি দলের ‘অডিট রিপোর্ট’ যথাযথ না হওয়ায় তাদের নির্ধারিত ‘ছক’ মেনে পুনরায় জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। দল ছয়টির সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে।

পুরনো খবর:

আর্থিক বিবরণী জমা দেয়নি আ. লীগ-বিএনপি