২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফজুল এসকায়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 11:19 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

সোমবার রাত ৮টায় খালেদার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ আসেন ডেনিস রাষ্ট্রদূত। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে উপস্থিত বিএনপি নেতারা জানিয়েছেন।

সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।