দিল্লি গেলেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের রাজধানী দিল্লি সফরে গেছেন।
এরশাদ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লি যাত্রা করেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যার ব্যক্তিগত সফরে গিয়েছেন। আগামী ২২ জুন দেশে ফিরবেন।”
শনিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেছিলেন, “পার্শ্ববর্তী দেশ আজ আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে; এটা আমাদের জন্য লজ্জাকর।”
