গুপ্তহত্যায় মানববন্ধন: ঢাকায় কে কোথায় থাকবেন ১৪ দল নেতারা
জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে পূর্বঘোষিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
রোববার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই মানববন্ধনের সময় রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রাস্তার পাশে দাঁড়াবেন ১৪ দলের নেতাকর্মীরা।
রাজধানীর গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত ১৯ টি পয়েন্টে ১৪ দলের নেতাকর্মীরা থাকবেন।
গত দেড় বছরে একের পর এক লেখক-প্রকাশক, ব্লগার, বিদেশি, পুরোহিত ও ভিক্ষুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে কুপিয়ে ও গুলি করে হত্যার মতো চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে একই কায়দায় হত্যা করা হয়
“যথাসময়ে ও যথাস্থানে ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তুরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে অংশ গ্রহণ করার অনুরোধ করছি।”
মানববন্ধনে গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত এলাকায় থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিজবাউদ্দিন সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, জাসদের শিরিন আকতার, ওয়ার্কার্স পার্টির শাহানা ফেরদৌসী লাকী ।
শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেইট হয়ে ২৭ নম্বর সড়ক পর্যন্ত পয়েন্টে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, ন্যাপের রুনু আহম্মেদ ও গণতন্ত্রী পার্টির খায়রুল।
রাসেল স্কয়ার মোড়ে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী সতীশ চন্দ্র রায়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ন্যাপের পরিতোষ দেবনাথ।
গ্রিন রোড স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট এলাকায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির কমরেড এনামুল হক এমরান, ন্যাপের নজরুল মজিদ বেলাল, গণতন্ত্রী পার্টির শরাফত আলী থাকবেন।
বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল এলাকায় থাকবেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ হ মোস্তফা কামাল (লোটাস কামাল), উপদেষ্টা পরিষদের সদস্য আলাউদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ তৌহিদ, ন্যাপের আমিনুল ইসলাম, গণতন্ত্রী পার্টির কানন আরা এবং আওয়ামী লীগের কামাল মজুমদার, আসাদুজ্জামান খাঁন কামাল।
সোনারগাঁও হোটেল মোড়, বাংলা মটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ন্যাপের রুহুল আমিন, গণতন্ত্রী পার্টির ডা. সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের এস এম পল্টন থাকবেন।
শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন এলাকায় থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, উপদেষ্টা পরিষদের সদস্য মির্জা জলিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা।
মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, জাসদের মাঈনুদ্দিন খান বাদল, নাজমুল হক প্রধান, শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আকসির এম চৌধুরী, সাম্যবাদী দলের আবু হামেদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, ন্যাপের ইসমাইল হোসেনসহ প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও আইনজীবী পরিষদের নেতারা।
পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীর, কে এম শফিউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মল হক, ওয়ার্কার্স পার্টির আমিরুল হক আমীন, সাম্যবাদী দলের লুৎফর রহমান, ন্যাপের ফজলুল হক, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাৎ থাকবেন।
বঙ্গবন্ধু স্কয়ার থেকে পার্কের মধ্য দিয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজিদুল ইসলাম খান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ দেবনাথ।
ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট এলাকায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা ওয়ার্কার্স পার্টির কমরেড আব্দুল খালেক, ন্যাপের পার্থ মজুমদার, গণতন্ত্রী পার্টির মাহমুদুর রহমান বাবু, সাম্যবাদী দলের হারুন চৌধুরী এবং আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।
রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, আওয়ামী লীগের নূরুল ইসলাম নাহিদ, জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ন্যাপের অধ্যাপক মামুন, গণতন্ত্রী পার্টির শেখ আলাউদ্দিন ও সাম্যবাদী দলের মোসাহিদ আহমেদ।
সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, নসরুল হামিদ বিপু, ওয়ার্কার্স পার্টির তপন দত্ত, ন্যাপের তাজুল ইসলাম, গণতন্ত্রী পার্টির রফিক উদ্দিন, জাসদের শহীদুল ইসলাম।
