ঢাবি ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রায় একবছর পর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেস প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজপথের আন্দোলনে যারা সক্রিয় ছিল, তাদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত বছর ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
