২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেবে আ. লীগ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ দেশে অর্থনৈতিক মুক্তি এনে দেবে মন্তব্য করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

আবার আসব, জনসভা করব: প্রধানমন্ত্রী
কৃষি পণ্যভিত্তিক শিল্প গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতির স্বার্থে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন, সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ছয় প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কুয়াইশ অংশে চট্টগ্রাম-কাপ্তাই সংযোগস্থলে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ছয়টি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের লক্ষ্যই উন্নয়ন। বিএনপি ক্ষমতায় থাকলে লুট, দুর্নীতি ও মানি লন্ডারিং করে। এতিমদের টাকা মেরে খায়।

“আওয়ামী লীগ দেশে অর্থনৈতিক মুক্তি এনে দেবে এবং জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করব।”

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেন, “তারা মুক্তিযুদ্ধের বিজয় মেনে নিতে চায়না। আমরা যে স্বাধীন হয়েছি, এটি তাদের বিশ্বাস হয়না।”

পরাজিত শক্তির সঙ্গে তারা (বিএনপি-জামায়াত জোট) থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি।   

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা শান্তি ও উন্নয়নে বিশ্বাস করি। আর বিএনপি আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে”।

চট্টগ্রামের কর্ণফুলী রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।