২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রদল সভাপতি

গ্রেপ্তার হওয়ার ছয় মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 11:43 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার রাত সোয়া ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনের কাগজপত্র আসায় রাজীব আহসানকে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছর ২০ জুলাই পটুয়াখালীতে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন রাজীব। তাদের গাড়িতে ইয়াবা ও মদ পাওয়ার কথা বলেছিল পুলিশ।

সে সময় ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পটুয়াখালীতে গ্রেপ্তারের পর ঢাকায় এনে নাশকতার বিভিন্ন মামলায় ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

তার বিরুদ্ধে মোট ৪৭টি মামলা ছিল জানিয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়োরি বলেন, উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পেয়েছেন রাজীব।

পুরনো খবর:

ছাত্রদল সভাপতি ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার