২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা করুন, শান্তি রেখে: নাসিম

বাংলাদেশে এখন ‘শান্তিময় পরিস্থিতি’ বিরাজ করছে দাবি করে সরকারের সমালোচনার ক্ষেত্রেও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 12:25 AM

Updated : 20 Aug 2022, 11:34 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।

নাসিম বলেন, “রাজনীতিতে মতের বিরোধ আছে, থাকাটাও স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না।

“আমাদের বিরোধিতায় যারা রাজনীতি করেন, তাদের অনুরোধ করব যে ২০১৬ সালে আপনারা দেশে কোনো জ্বালাও-পোড়াও, নৈরাজ্য করেন নাই বলে মানুষ এখন শান্তিতে আছে।”

এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের কঠোর সমালোচনা করতে পারেন। কিন্ত শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন।”

শান্তির কথা বলতে গিয়ে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বিনিময় চুক্তি কার্যকরের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, “গুলি খরচ না করে, যুদ্ধ না করে ঝুলে থাকা ৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে, শুধু শান্তির পথ অবলম্বন করে।”

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি চন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ  অধ্যাপক  অসীম সরকার।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।