মন্ত্রী-এমপি যেই হোক, বিধি লঙ্ঘনে রেহাই নেই: কাদের
মন্ত্রী, এমপি বা যতো প্রভাবশালী ব্যক্তি হোক না কেন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাভঙ্গ করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রীজ উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মনিটরিং টিম করে দেখাশুনা করছেন। তিনি কঠোর অবস্থানে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করলে কারো রেহাই নেই।”
“আশা করি, নতুন বছরের শুরুতে জাতিকে প্রস্তুত ফোর লেন উপহার দিতে পারব।”
চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিব্বিসহ সড়ক ও জনপথ, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
