২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 10:46 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

এজন্য রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় যান ব্রিটিশ হাই কমিশনার গিবসন। সেখানে তাদের ঘণ্টা ব্যাপী কথা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

গিবসন ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।