২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল

শৃঙ্খলা ভঙ্গের কারণে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটির অন্যান্য সদস্যদের নিষ্ক্রিয়তার কারণে মানিকগঞ্জ জেলা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।”

২০১৪ সালের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনে সাদেকুল ইসলাম সোহাকে সভাপতি ও এনামুল হক রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর চলতি বছরের ২৩ জুলাই ১৫৪ সদস্যের পূর্ণ জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল।