নারায়ণগঞ্জ বিএনপির ২০৩ নেতা-কর্মীর বিচার শুরু
নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২০৩ নেতা-কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম শুনানি শেষে অভিযোগ গঠন করে আগামী ২২ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
“মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুজ্জামান ২০১৪ সালের ১০ নভেম্বর ২০৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন।
“আসামিরা নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে গত ২৭ অক্টোবর আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আবেদন খারিজ এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।”
এ সময় আসামিদের মধ্যে ১৯১ জন আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
