২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু সম্প্রদায়কে এরশাদের শুভেচ্ছা

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:20 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক বিবৃতিতে তিনি অভিনন্দন জ্ঞাপন করেন।

এরশাদ বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। সব ধর্মেরই মর্মবানী তাই।

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আছে। আমাদের দেশের জনগণ যেমন অত্যন্ত ধর্মপ্রাণ, তেমনি যে কোন ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন। তাই বিভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় আচার উৎসবের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে।”

দুর্গোৎসবের সঙ্গে একাত্মতা পোষণ করে বিবৃতিতে দেশের হিন্দু সম্প্রদায়ের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করেন এরশাদ।