২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পেল পূর্ণাঙ্গ কমিটি

এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, গত ২২ মে তিনি মারা যান।

বিএনপি সমর্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পেল পূর্ণাঙ্গ কমিটি

বিজন কান্তি সরকার ও তরুণ কুমার দে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 01:17 PM

Updated : 23 Oct 2022, 01:17 PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারকে চেয়ারম্যান এবং তরুণ কুমার দেকে মহাসচিব করে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ এর ২৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিজন কান্তি সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, গত ২২ মে তিনি মারা যান।

পূর্ণাঙ্গ কমিটিতে ১৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও রাখা হয়েছে, যার প্রধান উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  

অন্য উপদেষ্টারা হলেন, নিতাই রায় চৌধুরী, সুকোমল বড়ুয়া, মনি স্বপন দেওয়ান, গণেশ হালদার, মিজ ম্যামাচিং মারমা, সা চিন প্রু জেরী, পরিতোষ চক্রবর্তী, তপন চন্দ্র মজুমদার, এলবার্ট পি কস্টা, দীপালী সাহা চক্রবর্তী, মনীষ দেওয়ান, সুশীল বড়ুয়া, জন গোমেজ, দীপেন দেওয়ান, শ্যামল খোড় ও কামাখ্যা চন্দ্র দাস।

কেন্দ্রীয় কমিটিতে ২৩ জন ভাইস চেয়ারম্যান, ১৬ জন যুগ্ম মহাসচিব, ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১০ জন সহ সাংগঠনিক সম্পাদক, ৩৬ জন সম্পাদক-সহসম্পাদক, ১১৯ জন সদস্য রয়েছেন। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন–