২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

শনিবার গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
রোববার রাতে বিএসএমএমইউতে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের বিএনপির শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার রাতে বিএনপি মহাসচিব ফখরুল হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে মান্নার চিকিৎসার খোঁজ-খবর নেন। মান্নার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন। উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-রেজিস্টার আবু মোহাম্মদ আহসান ফিরোজ।

শনিবার গভীর রাতে বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহমুদুর রহমান মান্নাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন মান্না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে মান্নার ভূমিকা দেখা গেছে।