১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফখরুলের সঙ্গে ‘এনফ্রেল’ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও নির্বাচন পর্যবেক্ষকের মত বিষয়গুলো নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে।

ফখরুলের সঙ্গে ‘এনফ্রেল’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছে ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এনফ্রেল) এর একটি প্রতিনিধি দল।

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়।

এনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মায়াবতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও নির্বাচন পর্যবেক্ষকের মত বিষয়গুলো নিয়ে সাক্ষাতে তারা আলোচনা করেন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ নির্দলীয় বেসরকারি সংস্থা, যেটি এশিয়া অঞ্চলে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিতে কাজ করে। নির্বাচন পর্যবেক্ষণ, সক্ষমতা উন্নয়ন, প্রচার ও সুপারিশের কাজ করে থাকে সংস্থাটি। এই কাজে এনফ্রেলের সঙ্গে রয়েছে এশিয়ার ১৮টি দেশের ২৭টি সংগঠন। বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এনফ্রেল সদস্য সংগঠন।