২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে ইউএসআইপি প্রতিনিধি দল

দলে ছিলেন ইউএসআইপির প্রতিনিধি ইশা গুপ্তা, ড্যান মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 05:25 PM

Updated : 13 Oct 2023, 05:29 PM

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি) এর প্রতিনিধি দল।

শুক্রবার বিকাল ৪টার পর কার্যালয়ে যান তিন সদস্যের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন ইউএসআইপির প্রতিনিধি ইশা গুপ্তা, ড্যান মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড।

প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

এসময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।