বঙ্গভবনে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ
সোমবার বঙ্গভবন ঘুরে দেখার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাক্ষাৎ করে তারা।
রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বঙ্গভবন ঘুরে দেখার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাক্ষাৎ করে তারা।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লাল মোহাম্মদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ও শিক্ষক এই পরিদর্শনে অংশ নেয়।
‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় এই পরিদর্শনে অংশ নেয় তারা।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার পাশাপাশি সন্তানের জন্য বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণে রেখে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
