রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ
সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চেয়েছেন সম্পাদকরা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা।
বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণও করেন তিনি।
বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। একইসঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন কাউন্সিলের সদস্যরা।
সেখানে ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ওয়াদার শফিকুল আলম, নিউ নেশনের মোকাররম হোসেন, খোলা কাগজের মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ফাইনান্সিয়াল পোস্টের এস এম মেজবাহ উদ্দিন, জনতার ওবায়দুর রহমান শাহীন ও পিপলস ভিউয়ের ওসমান গনি মনসুর।
এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
