১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার মিছিল করবে বিএনপি

বৃহস্পতিবার রাজধানীসহ সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার মিছিল করবে বিএনপি
ঢাকায় নয়া পল্টন থেকে শুরু হয়ে মিছিলটি বাংলা মোটর পর্যন্ত যাবে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ, নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ ও সংহতি মিছিল করবে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীসহ সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে। 

সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকাল ৪টায় শুরু হয়ে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে।

বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।