১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি শিখর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিখরের বিরুদ্ধে ‘শত শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সাবেক এমপি শিখর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাইফুজ্জামান শিখর

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছে বলে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন জানান।

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল শিখর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “শিখরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের এপিএস শিখর একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসনের এমপি হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ওই আসনে আওয়ামী লীগ ক্রিকেটার সাকিল আল হাসানকে মনোয়ন দেয়।