১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোদের উত্তাপ সয়ে হাওরে ধান মাড়াই, সেই উৎসবে এক বেলা

কোথাও চলছে মাটির চুলা বানিয়ে ধান সিদ্ধ করার কাজ, কেউবা সনাতন পদ্ধতিতে ধান ঝাড়ছেন, অনেকে আবার নতুন ধান মাড়াইয়ে নেমেছেন নানান যন্ত্র নিয়ে। হড়কা বান না আসার সুযোগে হাওরের বিস্তৃীর্ণ প্রান্তরজুড়ে এভাবেই চলছে ধান মাড়াইয়ের কর্মযজ্ঞ। যতদূর চোখ যাক কিশোরগঞ্জের সব হাওরে দেখা মিলবে সোনালী ফসলের সারি সারি স্তূপ। তাপপ্রবাহ আর রোদের উত্তাপ সয়ে কিষাণ-কিষাণীরা ব্যস্ত ফসল ঘরে তুলতে।

রোদের উত্তাপ সয়ে হাওরে ধান মাড়াই, সেই উৎসবে এক বেলা
কিশোরগঞ্জের বাজিতপুরের হাওর অধ্যুষিত ইউনিয়ন হুমায়ুনপুর। ধান কাটা শেষে হাওরের পেটের মধ্যেই কিছুটা উঁচু জায়গায় চলছে ধান মাড়াইয়ের কাজ। দৃষ্টিসীমার মধ্যে দূর থেকে শুধুই সোনালী আভা চিক চিক করছে।

বিডিনিউজ২৪

মোস্তাফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:28 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কিশোরগঞ্জের বাজিতপুরের হাওর অধ্যুষিত ইউনিয়ন হুমায়ুনপুর। ধান কাটা শেষে হাওরের পেটের মধ্যেই কিছুটা উঁচু জায়গায় চলছে ধান মাড়াইয়ের কাজ। দৃষ্টিসীমার মধ্যে দূর থেকে শুধুই সোনালী আভা চিক চিক করছে।

কিশোরগঞ্জের বাজিতপুরের হাওর অধ্যুষিত ইউনিয়ন হুমায়ুনপুর। ধান কাটা শেষে হাওরের পেটের মধ্যেই কিছুটা উঁচু জায়গায় চলছে ধান মাড়াইয়ের কাজ। দৃষ্টিসীমার মধ্যে দূর থেকে শুধুই সোনালী আভা চিক চিক করছে।

ধান তোলা থেকে গোলায় তোলা পর্যন্ত বিশাল এক কর্মযজ্ঞে ব্যস্ত হাওরের মানুষ। বৃষ্টি আর পানি নামার আগেই দিন রাত একাকার করে চলছে ফসল মাড়াইয়ের ধুম।

বছরে একবার বোরো চাষের ধান দিয়েই হাওরের কৃষকের চলতে হয় সারা বছর। বানের পানি আসার আগেই ধান শুকিয়ে নিতে হবে গোলায়। পুরো হুমায়ুনপুরের সব বয়সীরা তাই ব্যস্ত এখন ধান নিয়ে।

গ্রামের সামনে হাওরের বিস্তীর্ণ খোলা জায়গাজুড়ে চলছে ধান শুকিয়ে ঘরে তোলার কাজ।

মাঠ থেকে আনা ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক।

মাঠ থেকে আনা ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক।

মাড়াই শেষে ধান থেকে ময়লা আর চিটা পরিষ্কার করছেন এক নারী।

শুকানোর পাশাপাশি দিন-রাত হাওরের বাড়িতে বাড়িতে চলছে ধান সেদ্ধ করার কাজও।

মাড়াইয়ের পর ধান সেদ্ধ করার কাজটি করছেন নারীরা।

সেদ্ধ করার কাজ শেষে চুলা থেকে ধান তুলছেন এক দম্পতি।

ধান সেদ্ধ করার পর হাওরের খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে।

অনেকে আগেভাগেই বিক্রি করে দিয়েছেন; অনেকে আবার ভালো দামের আশায় গোলায় তুলে রাখছেন।

হাওর পানিতে ভাসতে শুরু করার আগেই বছরের খোরাকি হিসেবে অনেকেই চাল ভাঙানোর কাজও সেরে নেন এসময়ে। বাড়িতেই ধান ভাঙানোর যন্ত্র নিয়ে আসেন কৃষক।

বছরজুড়ে গবাদিপশুর খাবারের প্রয়োজন মেটাতে খড়ও শুকিয়ে প্রস্তুত করে রাখতে হয় এ সময়ে।

হঠাৎ বৃষ্টিতে ধানের স্তুপে পানি ঢুকে গজিয়েছে বীজ। সেগুলো থেকে বীজ হওয়া ধান আলাদা করতে ব্যস্ত এক কৃষক।