ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ফার্নিচার মেলা। জাতীয় এ মেলায় খাট, খাবার টেবিল, চেয়ার, সোফাসহ বাহারি সব আসবাবপত্র পাওয়া যাচ্ছে। মিলছে অফিস আসবাবও। পাঁচ দিনের এ মেলায় বিভিন্ন কোম্পানি নতুন মডেলের পণ্যসহ সেরাটা নিয়ে হাজির হয়েছে। মেলা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।