১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গান ও ব্যক্তিজীবন, মিলার জীবনের ওঠানামার গল্প

‘বাবুরাম সাপুড়ে’ দিয়ে আলোচনায় আসেন মিলা।

গান ও ব্যক্তিজীবন, মিলার জীবনের ওঠানামার গল্প
সংগীতশিল্পী মিলা ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 12:37 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

জীবনের নানা চড়াই উৎরাই পার করার গল্প শুনিয়েছেন সংগীতশিল্পী মিলা ইসলাম।

মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে হাজির হন তিনি। শুক্রবার রাত ৯ টায় প্রচার হয়েছে অনুষ্ঠানটি।

দুই দশকের ক্যারিয়ারে সংগীতশিল্পী হিসেবে মিলা যেমন দর্শকপ্রিয়তা পান তেমনি আলোচনায়ও আসেন ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়ও। বেশ কিছুদিন গান থেকে দূরেও ছিলেন তিনি।

বিয়ে, সংসার, বিচ্ছেদ, আইন আদালত মিলিয়ে একটা কঠিন অধ্যায়ের মুখোমুখি হয়েছেন। সেসব চড়াই উৎরাই পেরিয়ে আবার গানে নিয়মিত হয়েছেন এই শিল্পী।

এসব অভিজ্ঞতারও গল্প করেছেন মিলা।

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

২০০৫ সালে ১৭ বছর বয়সে মিলার প্রথম অ্যালবাম ‘ফেলে আসা’ বের হয়, তখন থেকেই গানের ভুবনে তার পদচারণা। এরপর ‘চ্যাপ্টার ২’, ‘রি-ডিফাইন্ড’ অ্যালবামের বেশ কয়েকটি গান দর্শকপ্রিয় হয়।

তবে মিলা সাড়া তোলেন তার ‘যাত্রাবালা’, ‘বাবুরাম সাপুড়ে’ বা 'রূপবানে নাচে কোমর দুলাইয়া' গানগুলো দিয়ে।

সিনেমায়ও প্লেব্যাক করেছেন মিলা। সেগুলোর মধ্যে 'মাতৃ ঠিকানা' সিনেমার 'কালিয়ারে' গান, 'মোস্ট ওয়েল কাম' সিনেমায় 'প্রেম দেনা' ও টাইটেল সং 'ওয়েলকাম মোস্ট ওয়েলকাম’ গানের কথা এসেছে বারবার।

'মনে রেখো' সিনেমায় টাইটেল সং 'মনে রেখো', 'ভালোবাসার রঙ' সিনেমায় 'প্রেম রসিয়া', 'সত্তা' সিনেমার 'গুলিস্তানের মোড়', 'প্রেম কয়েদি' সিনেমায় 'আসি আসি প্রেম' আরও অনেক গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া 'মালিক' সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন মিলা।