নালার পানিতে সয়লাব সড়ক
পয়ঃনিষ্কাশন নালার পানিতে ভাসছে সড়ক। ঢালাই ভেঙে বেরিয়ে গেছে রড, সেইসঙ্গে ভেঙেছে ম্যানহোলের ঢাকনাও। ঢাকার গেন্ডারিয়ার মিরহাজিরবাগ এলাকার প্রধান সড়কটির এমন বেহাল অবস্থা প্রায় আট মাস ধরে। বৃষ্টি হলে এ সড়কে বিপত্তি আরও বাড়ে এলাকাবাসীর। ছবি: মাহমুদ জামান অভি
