এখনকার আবাহনী মাঠ
কাগজে কলমে ধানমন্ডি ক্রিকেট মাঠ হলেও ‘আবাহনী মাঠ’ নামেই বেশি পরিচিত। ধানমন্ডির ৮ ও ৯ নম্বর সড়কের মাঝে অবস্থিত প্রায় সাড়ে ১০ একরের এই মাঠ ১৯৯৮ সালে ৯৯ বছরের জন্য ইজারা পায় ক্রীড়াঙ্গণের ঐতিহ্যবাহী ক্লাব— আবাহনী। জমির ‘সালামি’ বা বাৎসরিক কিস্তির টাকা বকেয়া পড়ার কথা তুলে ধরে গত ১১ মে বরাদ্দ বাতিল করে ক্লাবকে চিঠি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই সময় থেকে এই মাঠ সরকারের রক্ষণাবেক্ষণে রয়েছে। দেখভালের দায়িত্ব পড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপরে।
